Current date Sep 7, 2026
খেলা

কলকাতার ‘অগ্নি পরীক্ষা’, সাকিবের দলে পরিবর্তনের আভাস

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্রুপ পর্বের শেষে রাতে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষ হায়দরাবাদ। আজ জিতলে শীর্ষস্থান অক্ষুন্ন থাকবে। হারলেও সেরা দুই থেকে সাকিবদের নামানোর কোনো সুযোগ নেই।

অন্যদিকে, কলকাতার সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকলেও নেট রান রেটের কারণে হারলেই টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে কলকাতার। অবশ্য প্লে অফের সম্ভাবনা তখনই কিছুটা টিকে থাকবে নারাইন-কার্তিকদের। তবে সেটা নির্ভর করবে অন্য ম্যাচগুলোর ওপর।

কারণ শনিবার কলকাতা হারলে তাদের নেট রান রেট আরও মাইনাসে যাবে। অন্যদিকে, আজ দিনের প্রথম ম্যাচে যদি রাজস্থানের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু জয় পায় এবং আগামীকাল দিল্লির বিপক্ষে মুম্বাই জয় পায় তাহলে উভয়ের পয়েন্ট ১৪ হলেও নেট রান রেটের কারণে ছিটকে যাবে কলকাতা। অবশ্য হায়দরাবাদের বিপক্ষে জয় পেলে প্লে অফের জন্য কারও দিকে তাকিয়ে থাকতে হবে না কার্তিকদের।

এদিকে, হায়দরাবাদের একাদশে আজ একটা পরিবর্তনের আভাস দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা বলছে, গত ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়ে কোনো উইকেটশূন্য থাকা আইপিএলের ইতিহাসে সবচেয়ে খুরুচে বোলিং বাসিল থাম্পি আজ একাদশে থাকছেন না। যার পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছিল, সেই ভুবনেশ্বর কুমার আজ একাদশে ফিরবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...