Current date Sep 7, 2026
বিনোদন

কলকাতায় শুটিংয়ে ব্যস্ত শাকিব-অপু!

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : ঢালিউড তারকা শাকিব খান আর অপু বিশ্বাসের সম্পর্ক, বিয়ে, সন্তান, বিচ্ছেদ ইত্যাদি নিয়ে বহু পানি গড়িয়েছে। দেশের পাঠকদের মনে সবসময়ই এই জুটির সম্পর্কের অবস্থা নিয়ে আগ্রহ ছিল। বিচ্ছেদের পর তাঁরা একে অন্যের সঙ্গে সম্পর্ক রেখেছেন কি না, ছেলে আব্রাম কার কাছে বা কেমন আছে তা নিয়েও দর্শকের আগ্রহের কমতি নেই।

এমন পরিস্থিতিতে শোনা গেল, পাশের দেশ ভারতে শুটিংয়ে ব্যস্ত শাকিব-অপু!

তবে কী সব অভিমান ভুলে আবারও এক হলেন এই বাংলার জনপ্রিয় তারকা জুটি?

উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, না, একসঙ্গে একই ছবিতে অভিনয় করছেন না তাঁরা। দুজনে দুটি আলাদা ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কলকাতায়।

কলকাতায় ‘শর্টকাট’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সেখানকার অভিনেতা পরমব্রত। ছবিতে আরো অভিনয় করছেন রেবেকা, গৌতম সাহা, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ।

অন্যদিকে শাকিব খান একই শহরে ব্যস্ত ‘মাস্ক’ ছবির শুটিংয়ে। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নুসরাত ও সায়ন্তিকা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবিটি পরিচালনা করছেন রাজীব বিশ্বাস ।

শর্টকাট ছবিটি সম্পর্কে জানতে চাইলে অপু বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘সিনেমার গল্পটা অনেক সুন্দর। শোনার পরই আমার কাছে অনেক ভালো লেগেছিল, শুটিং করতে এসে আরো ভালো লাগছে। ৯ তারিখ থেকে আমরা শুটিং করছি। টানা ১৪ তারিখ পর্যন্ত টানা কাজ করব। এরপর দেশে ফিরে ঈদ করব। বেশ কিছু কাজ বাকি থাকবে। তাই ঈদের পর আবারও কলকাতায় আসব।’

‘শর্টকাট’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। ছবির গল্প লিখেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা ছাড়েন শাকিব খান। গতকাল শুক্রবার থেকে শুটিং করছেন জানিয়ে শাকিব বলেন, ‘ভাইজানছবির প্রচারণা ও মাস্ক ছবির শুটিং নিয়ে এখন কলকাতায় আছি। এর মধ্যে ভাইজান ছবির প্রচারের কিছু প্ল্যান আছে সেই হিসেবে কাজ করব। সব কিছু শেষ করে ঈদের আগে ঢাকায় ফিরব।’

এরইমধ্যে শিকারী ও নবাব ছবি দিয়ে কলকাতায় শক্ত অবস্থান তৈরি করেছেন শাকিব খান। সম্প্রতি মুক্তি পেয়েছে চালবাজ নামে আরেকটি ছবি। এ ছাড়া ঈদে মুক্তি পাচ্ছে ‘ভাইজান এলো রে’ নামে আরেকটি ছবি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...