Current date Sep 7, 2026
বিনোদন

কলঙ্কিত অতীত নিয়ে কেঁদে বুক ভাসালেন সানি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সানি লিওনের নাম শোনেননি এমন মানুষের সংখ্যা কিন্তু নিতান্তই কম। বিভিন্ন সময়ে আলোচিত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন সাবেক এ পর্নোতারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসাটা একটু অন্যরকম। না কোনো রোমান্স বা অভিনয়ে নয়, বাস্তবেই কেঁদে বুক ভাসিয়েছেন সানি লিওন।

তার আবেদনময়ী বহু ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সানিকে হাসতে দেখেছেন, রোমান্স করতে দেখেছেন; কিন্তু কখনও কি কাঁদতে দেখেছেন?

সম্প্রতি তার এক সাক্ষাৎকার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আলোচিত ওই সাক্ষাৎকারে তার অতীত জীবন নিয়ে কথা তুললে কেঁদে ফেলেন তিনি।

সানি লিওনের বায়োপিক নির্মিত হচ্ছে। আর সেই সিনেমার শুটিংয়ে অভিনয় করতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন তিনি। পুরনো সেসব দিনের কথা মনে করে শুটিংয়ের একপর্যায়ে সানি হাউমাউ করে কেঁদে ফেলেন।

সানি জানিয়েছেন, শুটিংয়ের সময় এমন বহু সময় গেছে যখন তিনি অভিনয় করতে গিয়ে আবেগে ভেসে গেছেন। শুটিংয়ের প্রথম দিকে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে যত শুটিং এগিয়েছে, ততই পুরনো অনেক কথা মনে পড়েছে। আর সে জন্যই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন নিজের কাজের কথা তার বাবাকে জানান, আর তার বাবা সেটি শুনে ভেঙে পড়েন। এ দৃশ্য শুট করার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি সানি। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েছিলেন।

ওই সময় শুটিং সেটে উপস্থিত ছিলেন স্বামী ড্যানিয়েল। তিনিই সানিকে সান্ত্বনা দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...