Current date Sep 7, 2026
বিনোদন

‘কলঙ্ক’ নিয়ে যা বললেন সোনাক্ষী!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের হার্টথ্রব অভিনেত্রীদের একজন সোনক্ষী সিনহা। দাবাং সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদাচারণা শুরু। এবার ‘কলঙ্ক’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। যেখানে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন আদিত্য রয় কাপুর।

সিনেমাটিতে একঝাঁক তারকার সমাহার। ছবিটি প্রযোজনা করছে করন জোহরের ধর্মা প্রোডাকশন। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সোনাক্ষী।

এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেন, ‘অবশেষে কলঙ্ক সিনেমাটির নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে এবং এটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এতে একঝাঁক তারকা অভিনয় করছেন। আমি এইসব অসাধারণ মানুষগুলোর সঙ্গে কাজ করার জন্য বেশ উচ্ছ্বসিত। আমি সঞ্জয় দত্ত স্যারের সঙ্গে সন অব সর্দার সিনেমায় কাজ করেছি। কিন্তু বাকিদের সঙ্গে প্রথমবার সিনেমায় কাজ করতে যাচ্ছি। তাই আমি এটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি।’

এ অভিনেত্রী আরো বলেন, ‘মাধুরীজি (মাধুরী দীক্ষিত) আমার প্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তাকে দেখেই আমরা বড় হয়েছি। তাই তার সঙ্গে একই ফ্রেমে হাজির হওয়া, একই সিনেমায় কাজ করা এবং সিনেমার ঘোষণার সময় তার নামের পর আমার নাম ঘোষণা হওয়া খুবই সম্মানের বিষয়। সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত ভারতীয় সিনেমার একটি আইকনিক জুটি। তাদের একসঙ্গে দেখতে বেশ ভালোই লাগবে। আলিয়া ভাট-বরুণ ধাওয়ানও অনেক জনপ্রিয় জুটি। আর আদিত্যের সঙ্গে আমি প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছি এটিও অনেক চমৎকার হবে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...