Current date Sep 13, 2026
বিশ্ব

কলম্বিয়ায় ভূমিধসে ১৪ জন নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

কলম্বিয়ার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির পর ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জানিয়েছে এ তথ্য নিশ্চিত করে।

দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিটের তরফে (ইউএনজিআরডি) টুইট বার্তায় জানানো হয়, ভূমিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। দুর্যোগের কবলে পড়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

ভোরের দিকে কফি উৎপাদনকারী প্রদেশ রিসালদাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর টানা ভারি বৃষ্টিতে একটি এলাকায় ঘটে ভূমিধসের এ ঘটনা। খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে নিয়েছে। জানা গেছে, ভূমিধস কলম্বিয়ার একটি সাধারণ ঘটনা। উঁচু পাহাড়ি এলাকায় বৃষ্টির পরপরই ভূমিধসের ঘটনা ঘটে।

২০১৭ সালে দেশটির মোকোয়া শহরে ভূমিধসের ঘটনায় মারা যান ৩২০ জন। আহত হয় আরও অনেকে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...