Current date Sep 7, 2026
বিনোদন

কলেজ ম্যাগাজিন থেকে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় অভিনয় করে সাফল্য ছড়িয়েছেন। পরবর্তীতে বলিউডের সবচেয়ে প্রভাবশালী পরিবারের বধূ হয়েছেন। কিন্তু ঐশ্বরিয়ার শোবিজ অঙ্গনে পা রাখার গল্পটা চমকপ্রদ।কলেজে পড়াকালীন এক শিক্ষকের উৎসাহে কলেজ ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন ঐশ্বরিয়া। কলেজের পদার্থ বিজ্ঞানের ওই শিক্ষক কলেজ ম্যাগাজিনের জন্য ঐশ্বরিয়াকে ছবি তুলতে বলেন। সেই ফটোশুটের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

এরপর মডেলিং, ভারত সুন্দরী। পরবর্তীতে বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেন ঐশ্বরিয়া। কলেজে পড়ার সময় সুন্দরী হবার জন্য ছেলেদের নানারকম উৎপাত সহ্য করতে হয়েছে বলে জানান ঐশ্বরিয়া।মুম্বাইয়ের কে সি কলেজে পড়ালেখা করেছেন ঐশ্বরিয়া। ক্লাস শুরু হওয়ার একেবারে শেষ মুহূর্তে এসে ঢুকতেন তিনি। আর ক্লাসে ঢুকে বসতেন একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে।এই বলিউড অভিনেত্রী জানান, শুধু কে সি কলেজের ছেলেরা নয়, ওই এলাকার জয়হিন্দ কলেজের একাধিক ছেলেও ঐশ্বরিয়াকে একনজর দেখার জন্য গেটে দাঁড়িয়ে থাকতো।মুম্বাইয়ের কে সি কলেজের সেই সুন্দরী মেয়েটি পড়ালেখায়ও ছিলো ভীষণ মেধাবী। শোবিজ অঙ্গনে এসে সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান। শোবিজ ক্যারিয়ারের শুরুর দিকে সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেন।

সেই প্রেম ভেঙে যাবার পর অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। সেই প্রেম ভেঙে পরবর্তীতে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। বর্তমানে অভিষেক ঐশ্বরিয়া দম্পতির ঘরে রয়েছে আরাধ্য নামের এক কন্যা সন্তান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...