Current date Jul 5, 2026
বাংলাদেশ

কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন ইরফান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:মাদক গ্রহণ ও বেআইনিভাবে ওয়াকিটকি রাখার দায়ে  র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ১৮ মাসের সাজা দেওয়ার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে। প্রশাসন থেকে এ সংক্রান্ত নথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাওয়ার পর তিনি বরখাস্ত হবেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন আহমেদ জানান, কোনো জনপ্রতিনিধির অপরাধের সাজা হলে প্রচলিত আইন অনুযায়ী প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়। সে অনুযায়ী ইরফানকে সাময়িক বরখাস্ত করা হবে।

মদপান ও অবৈধ ওয়াকিটকি ব্যবহার করার দু’টি অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে কারাদণ্ড দিয়েছেন  র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ধানমন্ডিতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ির সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমের মোটরসাইকেলের ঘষা লাগায় তাকে বেধড়ক মারধর করেছেন গাড়িতে থাকা কয়েকজন। মারধরের ঘটনায় ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম আহত হন। এ ঘটনায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম।

ওই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার সাড়ে ১২টার দিকে হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের অবস্থান শনাক্ত করে তার বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। পরে  র‌্যাব ইরফান ও তার দেহরক্ষী মো. জাহিদকে গ্রেফতার করে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...

Lead Newsবাংলাদেশ

সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে...