Current date Oct 28, 2026
Lead News

কাওরান বাজারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজধানীর কাওরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। এ সময় রাস্তায় যান চলচাল বন্ধ হয়ে যায়। পরে তেজগাঁও বিভাগ পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তা থেকে সরে যান।

পূর্ব তেজতুরী বাজারের গোল্ডস্টার ডিজাইন লিমিটেড নামের প্রতিষ্ঠানটির কর্মীরা বলেন, বকেয়া ঈদ বোনাস ও বকেয়া বেতন না দিয়ে প্রতিষ্ঠানটি আকস্মিকভাবে বন্ধ করা হয়েছে। সব কর্মীরা বেকার হয়ে পড়েছেন। বেশ কয়েকবার তারিখ দিয়েও বেতন-বোনাস দেয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজ বিক্ষোভ করতে রাস্তায় নেমেছি। সব বকেয়া পাওনা একদিনেই দিতে হবে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান মো. সবুর বলেন, কাওরান বাজারের মতো ব্যস্ত সড়ক অবরোধের খবরে তেজগাঁও জোনের এডিসি সাত্যকী কবিরাজ ঝুলন ও তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম ছুটে যান। পরে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...