Current date Jul 14, 2026
বিশ্ব

কাতার এস-৪০০ কিনলেই হামলা, সৌদি বাদশার হুঙ্কার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে সৌদি বাদশা সালমান সতর্ক করে বলেছেন, কাতার যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে লেখা এক চিঠিতে সৌদি বাদশা ওই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে ফ্রান্সের দৈনিক লা মন্ড।

এ ব্যাপারে ফরাসি ওই গণমাধ্যমের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেসটিভি বলছে, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য আলোচনা চালাচ্ছে কাতার। সৌদি বাদশা চিঠিতে সে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, কাতার এস-৪০০ কিনলে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের নিরাপত্তাগত স্বার্থ বিপন্ন হবে।

চিঠিতে তিনি লিখেছেন, ‘কাতার এস-৪০০ কিনলে সৌদি আরব তা ধ্বংসের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত থাকবে।’

কাতার যেন অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে না পারে সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতে ফরাসি প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন সৌদি বাদশা।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...