Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

কানাডার গভর্নর জেনারেল আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

 

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেয়া এক নৈশভোজে অংশগ্রহণ করেন।

তিনি জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে বিকেলে এখানে এসে পৌঁছেন। গভর্নর জেনারেল জুলি পায়েট নগরীর লা সিটাডেলে এই নৈশভোজের আয়োজন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী এখানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুচ, হাইতির প্রেসিডেন্ট এবং ক্যারিবীয় সম্প্রদায়ের সভাপতি জোয়েনাল ময়েজি এবং নৈশভোজে যোগ দেয়া অন্যান্য অতিথিবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রনে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসেন। ট্রুডো জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ছাড়াও বিশ্বের ১৫ জন সম্ভাবনাময় নেতাকে এই আউটরিচ অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।

বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলোর সংগঠন জি-৭-এর সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এর আগে, প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত ১টা ৪০ মিনিটে কানাডা এয়ারের একটি বিমান টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাঁ লেসাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক এবং অন্টরিও প্রদেশের প্রটোকল বিভাগের উপপ্রধান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শেখ হাসিনা গত বৃহস্পতিবার সন্ধ্যায় জি-৭ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী আগামীকাল (শনিবার) লা মানোয়া রিশেলো হোটেলে জি-৭ আউটরিচ লিডার্স প্রোগ্রামে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী রোববার সকালে তাঁর কুইবেকে অবস্থানকালিন হোটেল শাত ফ্রন্তেনাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন। বাসস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...