Current date Sep 6, 2026
বিনোদন

কানাডার রাস্তায় হেনস্থার শিকার ক্যাটরিনা কাইফ!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বিদেশে ট্যুরে গিয়ে এরকম ঘটনার মুখোমুখি হতে হবে, সেটা যেন স্বপ্নেও ভাবেননি ক্যাটরিনা কাইফ৷ তাই ক্যাটরিনা কিছুটা হতবাক, কিছুটা ভীত৷ ক্যাটরিনার সঙ্গেই যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ ছাড় পাবেন কীভাবে ? এরকমটাই বার বার বলতে শোনা গেল ক্যাটের মুখে৷

ক্যাটরিনা আপাতত ব্যস্ত রয়েছেন সালমান খানের দাবাং ট্যুরে ৷ সালমান খানের এই দাবাং ট্যুর মানেই বিনোদন একশো শতাংশ৷ এই ট্যুরে ক্যাটরিনা ছাড়াও রয়েছেন জ্যাকলিন, সোনাক্ষি সিনহা, বরুণ ধাওয়ানের মতো বলিউড তারকারা ৷ এত জনের মাঝে ক্যাটরিনার সঙ্গেই ঘটে গেল এরকম কাণ্ড।

জানা গেছে, ভ্যানকুভারের রাস্তা দিয়ে সকাল সকাল নিজের ম্যানেজারের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন ক্যাটরিনা ৷ হঠাৎ করেই ক্যাটরিনাকে ঘিরে ধরে প্রায় ৭ জন লোকজন ৷ ভিড় জমতে থাকে ক্রমশই ৷ লোকজনের আবদার, ক্যাটরিনার সঙ্গে সেলফি তুলতেই হবে।

প্রথমে কয়েকটা সেলফি ক্যাট তুললেও, পরের দিকে ক্যাট একটু বিরক্তি বোধ করেন এবং স্পষ্টই ক্যাটরিনা ফ্যানদের জানান, ‘প্লিজ বন্ধ করুন ৷ ছবি তুলবেন না’ ৷ ক্যাটরিনার মুখে একথা শুনে, হঠাৎই ক্ষেপে যান সবাই ৷ রাস্তার মাঝে দাঁড়িয়ে ক্যাটরিনাকে অশ্লীল ভাষায় আক্রমণও করতে ছাড়েননি কেউ কেউ। তবে এই বিষয়ে আর সময় নষ্ট করেননি ক্যাট ৷ দ্রুত ঢুকে গিয়েছেন হোটেল রুমে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...