Current date Sep 12, 2026
বাংলাদেশ

কানাডিয়ান আদালত বিএনপিকে সঠিকভাবেই মূল্যায়ন করেছে : জয়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : কানাডিয়ান আদালত বিএনপিকে সঠিকভাবেই বারবার মূল্যায়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেছেন।

একটি সংবাদ শেয়ার করে তার সঙ্গে লিখেছেন, ‘২০১৩ ও ২০১৫ সালে বিএনপি-জামাত যাত্রীবাহী পরিবহনে নিরীহ জনগণের ওপর নির্বিচারে অগ্নিসন্ত্রাস চালায়। বাস, ট্রেন, গাড়ি ও অটোরিকশায় তাদের পেট্রল বোমা আক্রমণে নিহত হয় শত শত নারী, পুরুষ ও শিশু। আরও হাজারো মানুষজন আহত হয়, যাদের মধ্যে অনেকেই আজীবনের জন্য পঙ্গু হয়েছেন।’

তিনি আরও লিখেছেন, ‘অন্য যেকোনো দেশেই বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদের সব সদস্যদের জেলে ভরা হতো। কানাডিয়ান আদালত তাদেরকে সঠিকভাবেই বারবার মূল্যায়ন করেছে : একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে।’

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...