Current date Sep 16, 2026
বাংলাদেশ

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)।

কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতরা জেএসএস-এর সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...