Current date Sep 7, 2026
বিশ্ব

কাবুলে পর পর বোমা হামলা, নিহত ২১

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে পর পর দুটি বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৭ জন।

স্থানীয় সময় সোমবার সকালে কাবুলের শাশদারাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, প্রথম হামলাটি চালানো হয় দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট প্রধানের কার্যালয়ের কাছে। আত্মঘাতী ওই বোমায় হামলাকারীও নিহত হয়।

প্রথম হামলার ২০ মিনিট পরই দ্বিতীয় হামলা চালানো হয়। সে সময় ঘটনাস্থলে সাংবাদিক ও মেডিকেল কর্মীরা উপস্থিত ছিলেন।

এখনো পর্যন্ত হামলায় দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী সংগঠন।

হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বাস্থ্য বিভাগ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...