Current date Jul 7, 2026
বিশ্ব

কাবুলে বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১১, রক্ষা পেলেন ভাইস প্রেসিডেন্ট

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১১ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে স্বেচ্ছা নির্বাসনের পর রবিবার তার দেশে ফেরার কয়েক মিনিটের মাথায় বিমানবন্দরে এ বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আব্দুল রশিদ দোস্তাম একটি চত্বর পার হওয়ার প্রাক্কালে ওই বিস্ফোরণ ঘটানো হয়। কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্টানেকজাই জানান, ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তামকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন তার সমর্থকরা। এ সময় পায়ে হেঁটে বিমানবন্দরের প্রধান ফটকের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী।

তিনি জানান, ভাইস প্রেসিডেন্টের গাড়িবহর স্থানটি অতিক্রমের পরপরই বিস্ফোরণ ঘটানো হয়।

আব্দুল রশিদ দোস্তামের মুখপাত্র বশির আহমেদ তায়ানজ জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বুলেটপ্রুফ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি। সূত্র: আল জাজিরা।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...