Current date Sep 7, 2026
অর্থনীতি

‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন করলেন সোনালী ব্যাংকের এমডি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেড এর স্পন্সরে প্রকাশিত হয়েছে কবি মনজুরুল হক এর রচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ নামে একটি গ্রন্থ। ১৭ মার্চ বৃহস্পতিবার বাংলা একাডেমীর বই মেলায় মোড়ক উন্মোাচন মঞ্চে ‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান।
সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান বলেন ,আজ এমন একটি দিনে এই বইয়ের মোড়ক উন্মোাচন হলো যেদিন জাতির পিতার শুভ জন্মদিন। সোনালী ব্যাংক লিমিটেড এর স্পন্সরে প্রকাশিত এ বইয়ের মোড়ক উন্মোাচন বরতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। এই বইটিতে লেখক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থকে কাব্যিক ভাষায় তুলে ধরে সাহিত্যিক ও কাব্যিক রূপ দিয়েছেন। তিনি বলেন, প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে আসা একজন কবি ও মুক্তিযোদ্ধার অসামান্য মৌলিক রচনা এ গ্রন্থতি।এটি সকল শ্রেণীর পাঠকের মাঝে বঙ্গবন্ধুকে নতুন করে পরিচিতি করে তুলবে।
কবি মনজুরুল হক ১৯৫৪ সালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ধবলবতী গ্রামে জন্ম গ্রহণ করেছেন। তিনি ৬ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক। তিনি সোনালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার হিসেবে অবসর গ্রহণ করেছেন। ছাত্র জীবন থেকেই কবি মনজুরুল হক সাহিত্যাঙ্গনের সাথে সম্পৃক্ত। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ অবলম্বনে ‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি রচনা করেছেন। এটি তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ। বইটি প্রকাশ করেছে ঢাকার বাংলাবাজারের অবধূত বইঘর। এছাড়া তিনি পাটগ্রাম উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে প্রকাশ করেছেন ‘৭১ এ পাটগ্রাম ’ শীর্ষক স্মারকগ্রন্থ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি,সাহিত্যিক,প্রকাশক,মুক্তিযুদ্ধ গবেষক ও ব্যাংকের নির্বাহীবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...