Current date Sep 7, 2026
বিনোদন

কাম্বলির স্ত্রীকে আপত্তিকরভাবে স্পর্শ, অঙ্কিতের বাবাকে জুতোপেটা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ভারতীয় প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে জনপ্রিয় গায়ক অঙ্কিত তিওয়ারির বাবার বিরুদ্ধে। জানা গেছে, কাম্বলির স্ত্রীর গায়ে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন সঙ্গীতশিল্পীর বাবা।
এদিকে আঙ্কিতের বাবা রাজকুমার তিওয়ারি পাল্টা কাম্বলি ও তার স্ত্রীর ওপর মারধরের অভিযোগ করেছেন।

এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার মুম্বাইয়ের একটি শপিং মলের গেম জোনে ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজকুমার কাম্বলির স্ত্রী আন্দ্রিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় আপত্তিকরভাবে তার স্পর্শ করে। আর তাতেই রেগে হয়ে তাকে জুতাপেটা করেছেন কাম্বলির স্ত্রী।

অন্যদিকে রাজকুমারের অভিযোগ,রোববার পরিবার নিয়ে অবসর সময় কাঁটাতে সেখানে যান তারা। এ সময় কাম্বলি ও আন্দ্রিয়া তাকে অহেতুক হেনস্থা করেছে। এমনকী তাদের দেহরক্ষীর মারধরে তার ছোট ছেলে আহত হয়েছেন বলে তিনি আরও জানান।

ঘটনার কিছুক্ষণ পরেই শপিংমলের ফুড কোর্টে পৌঁছোন কাম্বলি ও আন্দ্রিয়া। সেখানে তাদের ঘিরে ধরে দুই যুবক। আন্দ্রিয়াকে আক্রমণ করতে যান তারা। তখন স্ত্রীকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন কাম্বলি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...