Current date Sep 7, 2026
রাজনীতি

কারাকর্তৃপক্ষের অবহেলার শিকার খালেদা জিয়া : রুহুল কবির রিজভী

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাকর্তৃপক্ষের অবহেলার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, কারাগারে অজ্ঞান হয়ে ৫-৭ মিনিট পড়েছিলেন, অথচ সেটি কারাকর্তৃপক্ষ জানে না, তার মানে এটাই প্রমানিত হয়- খালেদা জিয়া কারাকর্তৃপক্ষের কতখানি অবহেলার শিকার।

বিএনপির এ নেতা বলেন, সরকার বিএনপি চেয়ারপারসনের প্রতি কতটা অমানবিক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেতা ফুটে ওঠেছে।স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল গতকাল বলেছেন, কারাগারে বেগম খালেদা জিয়া যে পড়ে গিয়েছিলেন সেই সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়। খালেদা জিয়ার চিকিৎসা ও অসুস্থতা নিয়ে কতটা অবহেলা করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সেটা পরিস্কার হয়ে গেল।

তিনি আরও বলেন, কারা কর্তৃপক্ষ সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বলেই বন্দী খালেদা জিয়ার গুরুতর শারীরিক অসুস্থার বিষয়ে তারা ভ্রুক্ষেপহীন থেকেছেন।

রিবভী বলেন, আমরা বারবার দেশনেত্রীর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এবং ব্যক্তিগত চিকিৎসকরা তার কোন কোন বিষয়ে জরুরি চিকিৎসা দরকার সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানালেও সরকার এবং কারাকর্তৃপক্ষ সব সময় এড়িয়ে চলছে। এ বিষয়ে এখনও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতাকে আরও গুরুতর করে তাকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেয়ার সুগভীর চক্রান্ত কিনা তা নিয়ে মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও এখনও তাকে তার পছন্দ অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে ভর্তি না করে স্বরাষ্ট্রমন্ত্রী পিজি হাসপাতালের কথা বলছেন। চিকিৎসকরা যেসব পরীক্ষা নিরীক্ষার সুপারিশ করেছেন সেগুলো পিজিতে সম্ভব নয়। আধুনিক যন্ত্রপাতির সকল ব্যবস্থা ইউনাটেড হাসপাতালে রয়েছে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...