Current date Sep 7, 2026
বিশ্ব

কারাগারে মারা যেতে পারেন মুরসি!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কারাগারে অকাল মৃত্যু হতে পারে। বুধবার এক প্রতিবেদনে ব্রিটেনের তিন আইনপ্রণেতার নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটি একথা জানিয়েছে।

কমিটি জানিয়েছে, মুরসিকে কারাবন্দি রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে মিসরের কর্তৃপক্ষ। মুরসির অকাল মৃত্যু হলে ক্ষমতাসীন আবদেল ফাত্তাহ আল সিসিই দায়ী থাকবেন।

প্যানেল প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে ২৪ ঘণ্টার ২৩ ঘণ্টাই একাকিত্বে রাখা হয় মুরসিকে। এক ঘণ্টার জন্য তাকে ব্যায়ামের সুযোগ দেওয়া হয়।

ব্রিটিশ এমপিরা জানান, ৬৬ বছর বয়সী মুরসি ডায়াবেটিস, লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন। কারাগারে তাকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে না। নির্যাতনসহ অমানবিক ও অপমানজনক আচরণ এবং শাস্তির বিরুদ্ধে জাতিসংঘের কনভেশনকে মানা হয় না।

প্রসঙ্গত, ২০১১ সালে আরব বসন্তের জেরে মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে গড়ে ওঠে গণঅভ্যুত্থান। এতে পদচ্যুত হন মোবারক। এরপর মিসরের প্রথম অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন ব্রাদারহুডের মুরসি। কিন্তু ২০১৩ সালে তাকে ক্ষমতাচ্যুত করে মিসরীয় সেনাবাহিনী। পরে মসনদে বসেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি। সূত্র: এএফপি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...