Current date Sep 14, 2026
বাংলাদেশ

কারাবন্দী খালেদা জিয়াকে আইনের চেয়ে বেশি সুবিধা দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনে যা আছে তার চেয়ে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আইনের বা জেল কোডের কোনো ব্যত্যয় ঘটেনি।

বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৩৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় কোনো আইনি বাধা আছে কী না সাংবাদিকদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আমরা আইনের মাধ্যমেই এগুচ্ছি। কাউকে আদালত কোনো শাস্তি দিলে তা কারাগারে জেল কোড অনুযায়ী প্রযোজ্য হয়। জেল কোডে যা আছে তার চেয়ে বেশি সুবিধা খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে। আইনের ব্যত্যয় ঘটিয়ে সরকারের কিছু করার নেই।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...