Current date Jul 16, 2026
বিশ্ব

কাল উচ্চপর্যায়ের আলোচনায় বসছে দক্ষিণ ও উত্তর কোরিয়া

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ও উত্তর কোরিয়া আগামীকাল ১৬ সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে উচ্চপর্যায়ের আলোচনায় বসতে সম্মত হয়েছে। মঙ্গলবার সিউল একত্রীকরণ মন্ত্রণালয় এ কথা জানায়। খবর সিনহুয়া’র।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা পানমুনজমের পিস হাউসে আলোচনায় বসবেন। এ সময়ে তারা পানমুনজম ঘোষণা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং পরমাণু নিরস্ত্রীকরণ সম্পূর্ণ করার বিষয়ে সম্মত হওয়ার পর গত ২৭ এপ্রিল পানমুনজম ঘোষণা প্রকাশ করা হয়।

উভয় নেতা এই ঘোষণা এগিয়ে নিতে দু’দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের বিষয়েও একমত হন। দক্ষিণ কোরীয় দলের নেতৃত্ব দেবেন একত্রীকরণ মন্ত্রী চো মাইওয়ান। অপরদিকে উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন দেশটির একত্রীকরণ কমিটির চেয়ারম্যান রাই সোন গাউন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...