Current date Jul 16, 2026
বিশ্ব

কিডনি সমস্যা, মার্কিন ফার্স্ট লেডি হাসপাতালে

URL copied
Share URL copied

আন্তর্জাতি ডেস্ক : মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (৪৮) জটিল কিডনি সমস্যায় ভুগছেন। এ কারণে ইতোমধ্যে ট্রাম্প পত্নীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন তিনি। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

হোয়াইট হাউজের বিবৃতি বলছে, কিডনি রোগের চিকিৎসার জন্য ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন মেলানিয়া ট্রাম্প। তিনি এখন আশঙ্কামুক্ত। তবে, চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

এদিকে, এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমাদের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি ভালো আছেন। সবাইকে ধন্যবাদ!

প্রসঙ্গত, সম্প্রতি ‘টকিং উইথ কিডস অ্যাবাউট বিয়িং অনলাইন’ নামে একটি বুকলেট প্রকাশ করেন মেলানিয়া। কিন্তু ওই বুকলেটটি চার বছর আগে প্রকাশিত একটি বুকলেটের সঙ্গে মিলে যায়। দুটি বুকলেট আকারেই শুধু নয়, লেখাতেও রয়েছে অনেক মিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...