Current date Jul 24, 2026
বিশ্ব

কিমের সঙ্গে গোপন বৈঠক মার্কিন গোয়েন্দা প্রধানের

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে গোপন বৈঠকের জন্য পিয়ংইয়ংয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পেও। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, সফরে পম্পেও হোয়াইট হাউজ কিংবা স্টেট ডিপার্টমেন্টের কোনো কর্মকর্তাকে সাথে নেননি, শুধু গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন।

এপ্রিলের প্রথম সপ্তাহের শেষে এই বৈঠকটি হয়। এটি এমন এক সময় সামনে এসেছে যখন আগামী মে-এর শেষে অথবা জুন মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জংয়ের সরাসরি আলোচনার কথা রয়েছে।

হোয়াইট হাউজ গোপন বৈঠকের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে, যে খবর প্রথমে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়।

এদিকে, উত্তর কোরিয়ার প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, পম্পেও’র সফরের ওপর সরকারের মন্তব্য করা বেমানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...