Current date Sep 7, 2026
অর্থনীতি

কিশোরগঞ্জে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে জনতা ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের খড়মপট্টি এলাকায় জনতা ব্যাংক লিমিটেডের নিজস্ব জায়গায় জনতা ব্যাংক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ।

ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম মো. কামরুজ্জামান খান, প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিভিশনের জিএম মো. মাশফিউল বারী ও রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের জিএম মো. রমজান বাহারসহ নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি অন্যদের সঙ্গে নিয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...