Current date Jul 17, 2026
বাংলাদেশ

কিস্তির টাকা আদায়কালে এনজিও কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

URL copied
Share URL copied

ভোলা প্রতিনিধি : ভোলায় কিস্তির টাকা আদায়কালে হিড বাংলাদেশ নামের একটি এনজিও প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেনকে(৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দুলুজান(৫২) নামের এক নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলীনগরের বলাকা মহিলা সমিতিতে কিস্তির টাকা আদায় করার সময় তাকে হত্যা করা হয়।

যেই ঘরে বিল্লাল ছিলেন, সেই ঘর থেকে সমিতির সদস্য দুলুজানকে আটক করেছে পুলিশ। দুলুজান জানান, কে বা কারা বিল্লালকে কুপিয়ে জখম করেছে, তা তিনি দেখেননি।

খবর পেয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছগির মিয়া ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।

তিনি জানান, একার পক্ষে এভাবে কুপিয়ে হত্যা করা সম্ভব নয়। এর সঙ্গে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা আছে।

এই সমিতির সদস্য পাশের বাড়ির হালিমা জানান, তিনি দেখেন বিল্লাল জখম অবস্থায় দৌড়ে তার ঘরের সামনে এসে পড়ে যান। তখন মোবাইল ফোনটি তাকে দেন। কিন্তু তিনি টাকার কোনো ব্যাগ দেখেননি।

হিড বাংলাদেশ’র শাখা ব্যবস্থাপক যোগেশ মন্ডল জানান, প্রতিদিনের মতো এদিন সকালে বিল্লাল কিস্তির টাকা আদায় করতে বের হন। বলাকা মহিলা সমিতিতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৩টি সমিতি থেকে আদায় করা টাকা লুটে নিতেই তাকে এভাবে হত্যা করা হয়।

তিনি জানান, বিল্লালের বাড়ি ভোলার ধনিয়া ও বাপ্তা ইউনিয়নের সীমানায় কানাইনগর এলাকায়। দেড় বছর আগে বিয়ে করা বিল্লালের ৮ মাসের একটি সন্তান রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...