Current date Oct 24, 2026
আইন-আদালত

কুমিল্লার মামলায় ফের খালেদা জিয়ার জামিন আবেদন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুমিল্লা আদালত জামিন না দেয়ায় হাইকোর্টে ফের আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার সকালে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা এ জামিন আবেদন করেন।

গত ২৫ জুলাই আবেদন করা হলে কুমিল্লা জেলা ও দায়রা জজ কেএম শামসুল আলম শুনানি শেষে বিএনপিপ্রধানের জামিন আবেদন নামঞ্জুর করেন।

তার আগে খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের জন্য হাইকোর্টে আবেদন করলে শুনানি শেষে ২৩ জুলাই বিষয়টি ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেয়া হয়।

এ মামলায় গত ১ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কুমিল্লার একটি আদালত। নিম্ন আদালত। সেই আদালতে জামিন চেয়ে খালেদার আইনজীবীরা আবেদন করলে আগামী ৮ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়।

খালেদার জামিন না দিয়ে এবং আবেদন নিষ্পত্তি না করে শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করায় বিষয়টি নিয়ে হাইকোর্টে আপিল করা হয়। তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২৬ জুলাইয়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য বলেন নিম্ন আদালতকে।

ওই দিন আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন জানান, হাইকোর্টের নির্দেশনা অনুসারে খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু যান ভাঙচুরের ঘটনায় নাশকতার অভিযোগে চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।

একই বছরের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলাটি করে পুলিশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...