Current date Sep 7, 2026
অর্থনীতি

কুমিল্লায় রূপালী ব্যাংকের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: রূপালী ব্যাংকে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের উদ্যোগে শনিবার কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ এবং কুমিল্লা জোনাল অফিসের আওতাধীন উপ-মহাব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের সেবার মান, অভিযোগের ধরণ ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

এ সময় ব্যাংকের রেমিট্যান্স, আরটিজিএস ও অনলাইন ব্যাংকিং সেবা নিয়ে উপস্থিত গ্রাহকগণ সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষ করে রূপালী ব্যাংকে আরটিজিএস, অনলাইন ও ইএফটি সেবা ফ্রি হওয়ায় গ্রাহকরা প্রশংসা করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...