Current date Sep 7, 2026
অর্থনীতি

কৃষিখাতের প্রণোদনা প্যাকেজের শতভাগ বিতরনের জন্য সোনালী ব্যাংকের প্রশংসাপত্র অর্জন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে গঠিত পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রনোদনামূলক পূণঃঅর্থায়ন স্কীমের ঋণ বিতরণে শতভাগ সাফল্যে অর্জনের জন্য সোনালী ব্যাংক লিমিটেডকে বাংলাদেশ ব্যাংক প্রশংসাপত্র প্রদান করেছেন। (১৮ মে) বুধবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান এর হাতে প্রশংসাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান, জেনারেল ম্যানেজার মো. নুরুন নবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশব্যাপী নভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এর কারনে দেশের খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ঘোষিত ৫০০০ কোটি টাকার কৃষিখাতে একটি বিশেষ প্রনোদনা মূলক পূনঃঅর্থ্য়ান স্কীম গঠন করা হয়। উক্ত পূনঃঅর্থায়ন স্কীমে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৪৩টি তফশিলি ব্যাংকের অনুকূলে ৪% হারে চলতি মূলধন সরবরাহ করা হয়। উক্ত স্কীমে ১,৮৩,০৭০ গ্রাহকের অনুকূলে উক্ত প্রনোদনা মূলক ঋণ সরবরাহ করা হয়। সোনালী ব্যাংক লিমিটেড উক্ত প্রানোদনা প্যাকেজের আওতায় বরাদ্দকৃত ২০৯ কোটি টাকার কৃষিঋণ ২৪,৯৫৯ জন কৃষকের মাঝে বিতরন করে শতভাগ সাফল্য অর্জন করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...