Current date Sep 7, 2026
অর্থনীতি

কৃষি প্রণোদনা বিতরণে শত ভাগ সফলতা রূপালী ব্যাংকের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে গঠিত পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা মূলক পূণ:অর্থায়ন স্কীমের ঋণ বিতরণে শত ভাগ সাফল্য দেখিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। এরই স্বীকৃতি স্বরূপ ব্যাংকটিকে প্রশংসা পত্র প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৮ মে)রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে প্রশংসা পত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এম সাজেদুর রহমান খান ও রূপালী ব্যাংকের কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের জিএম মো. গোলাম মরতুজা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশব্যাপী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতা এবং খাদ্য উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে ৫০০০ কোটি টাকার প্রণোদনা মূলক বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়। উক্ত স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক রূপালী ব্যাংকের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার শত ভাগ ৬,১৯৯ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত হর্টি কালচার, মৎস্য, পোল্ট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ সব কয়টি খাতেই ঋণ প্রদান করেছে রূপালী ব্যাংক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...