Current date Sep 7, 2026
বিনোদন

কেমন চলছে অপু ও বাপ্পীর প্রথম ছবির শুটিং?

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : জুটি হিসেবে প্রথম ছবির প্রথম লটের শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির মধ্য দিয়ে তাঁরা দুজন বড় পর্দায় আসছেন।

২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অপু বিশ্বাসের। দীর্ঘ এক যুগের বেশি অভিনয়জীবনে এই অভিনেত্রী বেশির ভাগ ছবিতে নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। এই জুটির বেশির ভাগ ছবি ব্যবসায়িকভাবে সাফল্য পায়।

শাকিবের সঙ্গে বিয়ে, বিয়ে-পরবর্তী জটিলতা আর বিচ্ছেদের কারণে এই জুটিকে আপাতত আর দেখা যাচ্ছে না। অন্যদিকে ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ চলচ্চিত্র আসেন নায়ক হয়ে। তাঁর সঙ্গে মাহিয়া মাহীর জুটি আলোচিত হলেও একপর্যায়ে বাপ্পি অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় করেন। এরই ধারাবাহিকতায় এবার কাজ করছেন অপু বিশ্বাসের সঙ্গে।

বাংলাদেশি চলচ্চিত্রের নতুন জুটি মনে করা হচ্ছে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরীকে। প্রথম জুটি বেঁধে অভিনয় করছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ১৩ মে থেকে বাপ্পীকে দিয়ে ছবিটির শুটিং শুরু হয়। এরপর যোগ দেন অপু। সব মিলিয়ে এখন পর্যন্ত ছয় দিন শুটিং হয়েছে ছবিটির। প্রথম লটের শুটিংয়ে কেমন করেছেন অপু আর বাপ্পী? পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘নতুন জুটি হিসেবে কোনো জড়তা ছিল না। দুজনের বোঝাপড়া চমৎকার। মানিয়েছে বেশ ভালো।’

অপু বিশ্বাসকে ভালো অভিনেত্রী আর বাপ্পীকে ‘ডিরেক্টরস অ্যাক্টর’ উল্লেখ করে নির্মাতা দেবাশীষ বলেন, ‘আমার চলচ্চিত্রজ্ঞানে বলতে পারি, এই ছবিটি হবে অপু বিশ্বাসের পারফেক্ট কামব্যাক ছবি। বাপ্পীকে এত দিন আমরা নানাভাবে বিভিন্ন চলচ্চিত্রে পেয়েছি। এই ছবিতে নতুন এক বাপ্পীকে পাবেন দর্শক।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে অপুর চরিত্রের নাম ঈশানা আর বাপ্পীর নাম আবীর। দেবাশীষ জানান, ‘আমরা ছবিতে দেখব ঈশানা মা-বাবার আদরের মেয়ে। জেদি এবং একরোখা। অন্যদিকে আবীর একটি তেলের দোকানদার। ভীষণ চতুর আর ফাপরবাজ।’

জুন মাসের প্রথম সপ্তাহ অথবা ঈদের পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু করবেন বলে জানান পরিচালক।

২০০১ সালে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি জনপ্রিয়তা পায়। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন সে সময়ের আলোচিত জুটি শাবনূর ও রিয়াজ। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি ছিল ‘শ্বশুরবাড়ির ভেতরের নানা ঘটনা নিয়ে। কিন্তু এই ছবিটি হচ্ছে শ্বশুরবাড়ির বাইরের বিভিন্ন ঘটনা নিয়ে। শ্বশুরবাড়িতে ঢোকার জন্য নানা ঘটনা নিয়ে ছবির গল্প—এমনটাই জানান নির্মাতা।

১৬ বছর আগে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নির্মাণ করেন দেবাশীষ বিশ্বাস। তবে এটি আগের ছবির সিক্যুয়াল নয় বলে জানালেন দেবাশীষ বিশ্বাস। বললেন, ‘এটা কোনো সিক্যুয়াল না, রিমেক না, এমনকি পুনর্নির্মাণও না। এবারের ছবির সঙ্গে আগের ছবির গল্পে বিন্দুমাত্র মিল খুঁজে পাবেন না দর্শক। আমি যে একবিন্দুও বাড়িয়ে বলছি না, তা এবার ছবি দেখলে দর্শকেরা বুঝতেন পারবেন।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...