Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র ৩৬তম উপশাখা হিসেবে চুনকুটিয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিনজিরা শাখার নিয়ন্ত্রণাধীন উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাঈন মইন।

এছাড়াও কেরাণীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোসেন, শুভ‍াঢ্যা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন, রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ পশ্চিমের জোনাল ম্যানেজার মো. আব্দুল কাদের জিলানী, জিনজিরা শাখার ব্যবস্থাপক শেখর মন্ডল ও চুনকুটিয়া উপশাখা প্রধান মো. কামরুল হকসহ ব‍্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া করেন মো. মনিরুল ইসলাম শরীয়তপুরী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...