Current date Jul 17, 2026
বাংলাদেশ

কেরানীগঞ্জে ছেলের হাতে মা খুন

URL copied
Share URL copied

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ছেলের ছুরিকাঘাতে সাহিদা খাতুন নামে এক মা খুন হয়েছেন। হত্যার পর পালানোর সময় হাতেনাতে ঘাতক তাজুল ইসলাম মন্ডলকে স্থানীয়রা আটক করে।

উপস্থিত জনতা ঘাতক তাজুল ইসলাকে আটক করে পিটুনি দিলে পুলিশ খবর পেয়ে তাদের কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শুক্রবার ভোর রাতে ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের মডেল টাউন এলাকা এ ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘাতক তাজুল ইসলাম একজন মাদকসেবী। মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে তাকে ছুরিকাঘাত করে।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...