Current date Sep 7, 2026
খেলা

কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হিয়েরো

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ফেভারিটের তকমা নিয়ে রাশিয়া বিশ্বকাপের আসার পরও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ায় আকস্মিকভাবে পাওয়া সেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ফার্নান্দো হিয়েরো। এমনকি তার আগের পদ স্পোর্টস ডিরেক্টর হিসেবেও ফিরতে চান না তিনি।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি দিয়েছিল ২০১০ আসরের চ্যাম্পিয়নরা। কিন্তু রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের স্বপ্ন যাত্রা থেমে যায় শেষ ষোলোতেই। দলের এমন ব্যর্থতার পর ফারনান্দো হিয়েরো আর কোচের পদে থাকতে চান না বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

প্রসঙ্গত, না জানিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করায় বিশ্বকাপ শুরুর দু’দিন আগে বহিষ্কার করা হয় স্প্যানিশ কোচ কোচ হুলেন লোপেতাগিকে। এরপর অচমকা কোচের দায়িত্ব পেয়ে যান দেশটির সাবেক ফুটবলার হিয়েরো। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকে স্পেন বিদায় নেওয়ায় আর কোচের দায়িত্বে থাকতে রাজি নন তিনি। একই সঙ্গে আগের পদ স্পোর্টস ডিরেক্টর হিসেবেও ফিরতে চান না আর।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...