Current date Sep 7, 2026
বাংলাদেশ

কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাইকোর্ট মোড়ে বুধবার কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ালশেল নিক্ষেপ ও কয়েকজনকে আটক করেছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে স্মারকলিপি প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে মিছিল বের করে স্মারকলিপি প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, কোটার সংস্কার চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ‘কোটা সংরক্ষণ বন্ধ করো, মেধাবীদের সুযোগ দাও’ লেখাসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

মিছিলটি রাজধানীর হাইকোর্ট মোড়ে পৌঁছালে দুপুর ১২টার দিকে পুলিশ তাদের ওপর লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।

বাংলাদেশে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...