Current date Sep 7, 2026
বাংলাদেশ

কোটা নিয়ে আজ সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী : কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার নিয়ে আজ সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে ধৈর্য ধরতে হবে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, স্পর্শকাতর সময় অতিক্রম করছে সরকার। এসময়ে নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত। দায়িত্বজ্ঞানহীন কথা বললে তা উসকানিমূলক হয়। তাই দায়িত্বজ্ঞানহীন কথা বলা যাবে না।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল, উন্নয়নশীল রাষ্ট্রের সুফল জনগণ না পেলে তা ফলপ্রসূ হবে না। তাই ক্ষমতার দাপট দেখাবেন না। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী হতে হবে। নির্বাচনী প্রচারণায় তাই সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...