Current date Nov 10, 2026
বাংলাদেশ

কোটা সংস্কার : আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। এর আগে বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠকে আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত হয়েছিল।

সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ফিরে ওই সিদ্ধান্ত প্রত্যাখান করেন। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং বাংলা একাডেমি এলাকায় পৃথকভাবে অবস্থখান নিয়ে তারা সিদ্ধান্তকে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু ভাস্কর্যের অবস্থান থেকে মাইকে বলা হয়, সব শিক্ষার্থী আন্দোলন স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। এ কারণে আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসছে বা প্রজ্ঞাপন জারি না হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলনকারীরা এখনও শাহবাগ থেকে টিএসসি, দোয়েল চত্বর ও নীলক্ষেতের রাস্তা অবরোধ করে রেখেছেন। ক্যাম্পাসজুড়ে খণ্ড খণ্ড মিছিল চালিয়ে যাওয়ার পাশাপাশি তারা শাহবাগ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...