Current date Sep 7, 2026
রাজনীতি

কোনো সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না : ওবায়দুল কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না। ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নির্দেশনায়। এর বাইরে কোনো ভাবনা-চিন্তা করার অবকাশ নেই।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আমি চাই ত্যাগী যোগ্য নেতৃত্ব। কারও পকেটের লোক দিয়ে ছাত্রলীগের কমিটি হবে না।

তিনি আরও বলেন, যদি আমরা ‘সারভাইব’ করতে চাই, তা হলে ছাত্রলীগকে রাজনৈতিক আদর্শের মহাসড়কে ফিরে আসতে হবে। সুনামের ধারায় ফিরে আসতে হবে। ছাত্রলীগকে তার ঐতিহ্যের ধারায় ফিরে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সম্মেলন উপলক্ষে মঞ্চ প্রস্তুত করা হলেও বৃষ্টির কারণে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বক্তব্য রাখেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...