Current date Sep 14, 2026
বাংলাদেশ

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে মুকসুদপুর থানা পুলিশ

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। রবিবার দুপুরে মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বর থেকে একটি জনসচেতনতা মূলক র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিহীন জনসাধারণকে মাস্ক পরিধান, সচেতনতা মূলক প্রচারণা চালানো শেষে মুকসুদপুর কলেজ মোড়ে ঘন্টাব্যাপী সচেতনতা মূলক বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। র‌্যালি পরিচালনা করেন মুকসুদপুর থানার এসআই সাইফুল ইসলাম। তাদের এই প্রচারাভিযানে বিনামুল্যে প্রায় হাজার খানেক মাস্ক বিতরন করা হয়।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মুকসুদপুরে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় মুকসুদপুরের গুরুত্বপূর্ণ স্থানে মাস্কবিহীন জনসাধারণকে মাস্ক পরিধান ও জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। কলেজ মোড়ে লোকাল বাস ও পরিবহনে উঠে যাত্রীদের মাস্ক পরিধান করানো হয়েছে এবং বাস কাউন্টার পরিচালকদের বলা হয়েছে যে সকল যাত্রীদের মাস্ক নেই তাদের মাস্ক পরাতে হবে, গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে পরিবহনে চলাচল করতে হবে। দৈনন্দিনকাজে বাসা থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলল্লে করোনা মহামারির দ্বিতীয়ধাপ মোকাবেলা করা অনেকটাই সম্ভব ।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...