Current date Sep 7, 2026
বিনোদন

ক্যানসারে আক্রান্ত সোনালি বেন্দ্রে

URL copied
Sonali Bendre, সোনালি বেন্দ্রে, ক্যানসার, Rtvonline
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নায়িকা সোনালি বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এখন নিউ ইয়র্কে তার চিকিৎসা চলছে। আজ বুধবার এক টুইটার পোস্টের মাধ্যমে এ খবর তিনি নিজেই জানিয়েছেন।

ওই টুইটার বার্তায় হাম সাত সাত হ্যায়, সারফারোস, কাল হো না হো ছবিতে কাজ করা এই অভিনেত্রী বলেন, কখনও কখনও অপ্রত্যাশিতভাবেই জীবন ভিন্ন দিকে মোড় নেয়।

কিছুদিন আগে আমার শরীরে উচ্চ মাত্রায় ক্যানসারের জীবাণু ধরে পড়ে। কিন্তু এমনটা যে হতে পারে সেটা আমরা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি।

দীর্ঘদিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলাম। তখন টেস্ট করাতে গিয়ে অপ্রত্যাশিত এই খবর জানতে পাই।
তিনি আরও বলেন, আমার পরিবার ও বন্ধুরা সবসময় আমার পাশে থাকছেন, সাহস যোগাচ্ছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

সোনালি বেন্দ্রে বলেন, দ্রুত ব্যবস্থা নেয়া ছাড়া ক্যানসার থেকে মুক্তি পাবার অন্য কোনও পথ নেই। তাই চিকিৎসকদের পরামর্শ মতো আমি নিউ ইয়র্কে চিকিৎসা নিচ্ছি।

তিনি বলেন, আমি আশাবাদী এবং এই কঠিন যুদ্ধে লড়াইয়ের জন্য বদ্ধপরিকর। গত কয়েক দিনে আমি মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা আমাকে শক্তি যোগাবে। আমার পাশে পরিবার ও বন্ধুবান্ধব রয়েছে, আর সেই শক্তিই সামনে থেকে এ লড়াই চালিয়ে যাবো।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন শো ইন্ডিয়া’স বেস্ট ড্রামেবাজ-এর বিচারক পদে সোনালির জায়গায় হুমা কুরেশিকে নেয়া হয়েছে।

এর আগে বলিউডের আরেক অভিনেত্রী মনীষা কৈরালা ক্যানসারে আক্রান্ত হওয়ার চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...