Current date Sep 7, 2026
খেলা

ক্যারিবীয়দের বিপক্ষে লজ্জাজনক হার নিয়ে মুখ খুললেন তামিম

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : এন্টিগুয়া টেস্টে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে বাংলাদেশ ক্রিকেট টিম। আর সিরিজের প্রথম দিনেই পুরোপুরি বিধ্বস্ত হয় টাইগারা। স্বাগতিকদের বিপক্ষে টেস্টে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার ‘রেকর্ড’ গড়ে গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অবশ্য শতক পেরিয়েছিল সাকিব-তামিমরা। সব মিলিয়ে এন্টিগুয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ।

এদিকে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ সংগ্রহ মাত্র ১৮৭ রান। প্রথম ইনিংসে ৪৩ ও দ্বিতীয় ইনিংসে ১৪৪। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের পর ব্যাট করতে নেমে ৪০৬ রান করেছিল স্বাগতিকরা।

তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের এমন ভয়াবহতার জন্য কোনো অজুহাত দাঁড় করাতে চান না টাইগার ওপেনার তামিম ইকবাল। এমন হারে কেবল নিজেদের দায়ই দেখছেন তিনি।

তামিম জানিয়েছেন, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেও এমন হার সমর্থকদের মতো ক্রিকেটারদেরও হতভম্ব করেছে।তিনি বলেন, ‘অ্যান্টিগা টেস্ট আপনাদের জন্য যেমন শকিং ছিল আমাদের জন্যও সেইম শকিং ছিল। আমরা জানি যে আমরা এর থেকে অনেক ভালো দল। আমরা আসলে যে ধরণের পারফরম্যান্স করেছি সেটা কোনোভাবেই প্রত্যাশিত না।’

এ সময় তিনি আরও বলেন, ‘যে জিনিসটা দলের মধ্যে আছে…আমরা কোনোভাবেই অজুহাত খোঁজার চেষ্টা করছি না। আমরা জানি যে আমাদের ভুলের কারণেই এই পারফরম্যান্সটা হয়েছে। আর এটা আশা করি আমরা সামনের টেস্ট ম্যাচে ভালো কিছু করার চেষ্টা করবো।’

১২ জুলাই জ্যামাইকায় শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...