Current date Sep 7, 2026
রাজনীতি

ক্ষমতাসীনদের কারণেই রোজার আগে নিত্য পণ্যের দাম লাগামহীন: ফখরুল

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রাক্কালে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বুধবার এক বিবৃতিতে বলেন, পবিত্র রমজান মাসে পিয়াজ, রসুন, চিনি, কাঁচা মরিচ, বেগুন, আলু, হলুদ, আদা, টমেটো, শসাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম বৃদ্ধি এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। রমজান মাসে নিয়ন্ত্রণহীণ গতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠবে তা বলাই বাহুল্য।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের সিন্ডিকেটের কারণেই নিত্য পণ্যের দামের এই লাগামহীন অবস্থা। বিভিন্ন ধরণের মসলাপাতিসহ খাদ্য পণ্যের দাম কেজি প্রতি ১০/১৫ টাকা থেকে শুরু করে ৪০/৫০ টাকা পর্যন্ত বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের অবস্থা এখন বিপন্ন। পিয়াজের কেজি প্রতি মূল্য ২০ টাকা থেকে উন্নীত হয়ে আড়াই গুণ ও তিন গুণ হয়েছে, ৭০/৮০ টাকা কেজির নিচে বাজারে কোনো কাঁচা শাকসবজি পাওয়া দুষ্কর। বেগুন ও ধনে পাতার মূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে-যা রোজার মাসের অতি প্রয়োজনীয় খাদ্য পণ্য।

বিএনপি মহাসচিব বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সরকারের আস্কারাতে দেশের অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভের জন্য কারসাজির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে মানুষকে ভোগান্তিতে ফেলেছেন। কিন্ত মানুষের কষ্ট লাঘব করা দুরে থাক বরং সরকার চায় তাদের দলের লোকজন সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বৃদ্ধির মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠুক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...