Current date Sep 7, 2026
খেলা

ক্ষমা চেয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস রুবেলের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির রুদ্ধশ্বাস ফাইনালের শেষ বলে হেরে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে টাইগারদের। শেষ ওভারে বোলার সৌম্য সরকার থাকলেও দায়টা পড়ছে এর আগের ওভারে ২২ রান দেওয়া রুবেল হোসেনের ওপর। যদিও ওই ওভার ছাড়া এদিন শুরু থেকে দুর্দান্ত বল করেছেন রুবেল। ম্যাচের আগের ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ইনফর্ম ব্যাটনম্যান শেখর ধাওয়ান ও সুরেশ রায়নার উইকেট তুলে নিয়ে ম্যাচটাকে শেষ ওভারে নেওয়ার পেছনে কম অবদান ছিল না তার। কিন্তু নিয়তির কি পরিহাস, ১৯তম ওভারেই সেই রুবেল দিলেন ২২ রান। একই সঙ্গে ম্যাচটিও চলে যায় অনেকটা ভারতের নিয়ন্ত্রণে। তাই হারের দায়টা অনেকটা যে রুবেলের ওপর পড়ছে সেটা উপলব্ধি করতে পেরেছেন ডানহাতি এই পেসার। আর এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন রুবেল। যদিও এরপর কমেন্টে ক্ষমা চাওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন ক্রিকেটপ্রেমী বাংলাদেশিরা। তাদের দাবি, আপনি নিজের শতভাগ দেয়ার চেষ্টা করেছেন। ভাগ্য আমাদের পক্ষে ছিল না।

ফেসবুকে রুবেলের সেই স্ট্যাটাস: ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন সবাই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...