Current date Sep 12, 2026
বাংলাদেশ

কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর রাস্তাঘাট

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট। মিরপুর, মানিকনগর, মালিবাগ, ওয়্যারলেস, মোহাম্মদপুর, তেজগাঁও, পল্লবী সাংবাদিক কলোনির সামনে কালসী রোড, দৈনিক বাংলাসহ বিভিন্ন এলাকার রাস্তার ওপর পানি উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রাস্তায় পানি জমে থাকায় বেশি বিপদে পড়েছেন সকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। এছাড়া বৃষ্টি ও পানির কারণেও জনচলাচল কম দেখা গেছে। বৈরী আবহাওয়া, বজ্রবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রিকশা ভাড়াও বেড়ে দ্বিগুণ হয়েছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় পরিবহন সংকটের খবরও পাওয়া গেছে।

সোমবার (২১ মে) আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে, ১০৭ মিলিমিটার।

আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ জানিয়েছেন, ঘন কালো বজ্রমেঘের কারণে আজ সারা দিনই থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, আগামী ৪-৫ দিন বিভিন্ন এলাকায় থেমে থেমে এ ধরনের বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...