Current date Sep 8, 2026
বাংলাদেশ

খাগড়াছড়িতে ৭২ ঘন্টা হরতাল চলছে

URL copied
Share URL copied

খাগড়াছড়ি প্রতিনিধি ও দীঘিনালা প্রতিনিধি : মাইক্রোবাস চালক মো. সজিবের হত্যাকারীদের গ্রেফতার ও অপহৃত তিন বাঙালিকে উদ্ধারের দাবিতে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়িতে ৭২ ঘন্টার হরতাল কর্মসূচি চলছে।

হরতালের কারণে রবিবার সকাল থেকে জেলার দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলেনি। সকালে হরতাল সমর্থকরা সদর উপজেলা পরিষদের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রর্দশন করে। এছাড়া বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা গেছে।

খাগড়াছড়ি সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানিয়েছেন, হরতালের কারণে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, রাঙ্গামাটির জেলার নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে নিহত শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে গত শুক্রবার সকালে একই উপজেলার বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন নিহত হন। তার মধ্যে মাইক্রোবাস চালক মো. সজীবও ছিলেন। এছাড়া গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার তিন বাসিন্দা কাঠ ব্যবসায়ী মো. সালাউদ্দীন, মহরম আলী ও গাড়ি চালক মো. বাহার মিয়া জেলার মহালছড়ির মাইসছড়ি থেকে নিখোঁজ হন। ১৯ দিন পরও তাদের উদ্ধার করতে পারেনি প্রশাসন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...