Current date Sep 17, 2026
বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জেএসএস (লারমা) নেতাকে গুলি করে ও গলা কেটে হত্যা

URL copied
Share URL copied

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে শান্তি জীবন চাকমা (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয় বলে জানা গেছে। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শান্তি জীবন চাকমা মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সর্বস্বপাড়া গ্রামের তেজেন্দ্র লাল চাকমার ছেলে। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত যুব সমিতির ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক।

জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন পাহাড়ে গরু চরাতে গেলে একটি লাশ দেখতে পায়। এ সময় পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) ছাত্রবিষয়ক উপদেষ্টা ও বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা এই ঘটনার জন্য পাহাড়ের রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেন। সুদর্শন চাকমা বলেন, ইউপিডিএফের পাঁচ থেকে ছয়জন সশস্ত্র সন্ত্রাসী শান্তি জীবনকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে ও গলা কেটে হত্যা করে।

তবে এ অভিযোগ অস্বীকার করেন ইউপিডিএফের খাগড়াছড়ি অঞ্চলের সংগঠক মাইকেল চাকমা।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত কলে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...