Current date Sep 17, 2026
বাংলাদেশ

খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে আহত অজগর

URL copied
Share URL copied

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে এবার খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে গুরুতর আহত হয়েছে এক অজগর। সারা শরীরে আঘাতের চিহ্ন থাকা অজগরটিকে মঙ্গলবার সকালে উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইছবপুর এলাকার আফতাব মিয়ার বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হয়েছে। এখন সেটিকে চিকিৎসা দিচ্ছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

স্থানীয়রা জানায়, অনেকদিন ধরে এই অজগরটি আফতাব মিয়ার বাড়ির মুরগি খেয়ে ফেলতো। মঙ্গলবার সকালে মুরগী খাওয়ার জন্য এলে বাড়ির লোকজন অজগরটিকে দেখে ফেলে। এ সময় তারা লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে। অজগরটি পালাতে না পেরে লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা সেটিকে উদ্ধার করে নিয়ে আসে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, অজগরটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি বেশ আহত। আমরা সাপটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আমরা অজগরটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দিয়ে আসবো।

মূলত বনে খাবারের তীব্র সংকট থাকার কারণেই প্রাণীরা বন ছেড়ে লোকালয়ে আসছে ও মানুষের হাতে হতাহত হচ্ছে বলে জানান তিনি।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...