Current date Sep 7, 2026
রাজনীতি

খালেদার জন্য নির্বাচন থেমে থাকবে না: ওবায়দুল কাদের

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী স্বাভাবিক নিয়মেই হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি (দলের চেয়ারপারসন) খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না এলেও তা থেমে থাকবে না। সংবিধান অনুয়ায়ী স্বাভাবিক নিয়মেই নির্বাচন হয়ে যাবে।

ঈদুল ফিতরকে সামনে রেখে বুধবার (৩০ মে) দুপুরে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ঢাকার প্রবেশদ্বার গাবতলীতে আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সকাল ১১টার সময় সড়ক পরিদর্শন শুরু হয়। এসময় গাবতলী, টেকনিক্যাল ও মাজার রোডও ঘোরেন ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচনের আর মাত্র ৪-৫ মাস বাকি। এই সময়ে বিএনপি কিভাবে নির্বাচনে আসবে এটা তাদের বিষয়। তাছাড়া, খালেদা জিয়াকে সরকার জেলে পাঠায়নি, আলাদত পাঠিয়েছেন।খালেদা কারাগারে থাকবেন নাকি বাইরে থাকবেন এটা আদালতের বিষয়। তিনি ছাড়া বিএনপি নির্বাচনে না এলে সরকার তাদের জোর-জবরদিস্ত করে নির্বাচনে আনবে না।

সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করার দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, উৎসমুখেই এসব ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে হবে। সড়কে সাজা দিয়ে লাভ হবে না। সড়কের পাশে অবৈধ ওয়ার্কশপ থাকলেই সিলগালা করা হবে। এসব ওয়ার্কশপের জন্য আমরা সাধারণ মানুষকে কষ্ট দিতে পারি না। ঈদে সড়কের অবস্থা স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা থাকবে। কিছু ফিটনেসবিহীন গাড়ির জন্য সবাই কষ্ট দিতে পারি না, এসব গাড়ির জন্য প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি কূটনীতিকদের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদের সাক্ষাৎ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, আমরা কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি। নির্বাচনের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি তাদের কাছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...