Current date Sep 7, 2026
রাজনীতি

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা ফখরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়াকে ছাড়া বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলছি, সবার আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’

তিনি বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন করে কমিশন গঠনেরও দাবি জানান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আজকের আওয়ামী লীগও নিষিদ্ধ ছিলো। জিয়াউর রহমানের কারণেই তারা রাজনীতি করতে পারছে। তিনি (জিয়া) বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। অথচ আজকে তাকেই ছোট করার জন্য বিকৃত ইতিহাস তুলে ধরা হচ্ছে। আমাদের সেই গণতন্ত্র আজ সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশ আজ একদলীয় শাসন নয়, এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে। মানুষের কোনো অধিকার নেই। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আসুন আমরা একটি ঐক্য গড়ে তুলি, আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং গণতন্ত্রের মাতাকে মুক্ত করে আনি।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...