Current date Sep 7, 2026
রাজনীতি

খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে : মির্জা ফখরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনতে হবে। এ সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই।

বুধবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেই। তাই আমরা সব দল মতের লোককে আহ্বান জানাবো দেশের গণতন্ত্রকে মুক্ত করতে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হই। এর কোনো বিকল্প নেই।

ফখরুল বলেন, গণতন্ত্রের মুক্তির আন্দোলনকে রুখতে খালেদা জিয়াকে আটকে রেখেছে। কারণ তিনি বাহিরে থাকলে সরকারের একদলীয় শাসন দীর্ঘ করতে পারবে না। ৫ জানুয়ারির মত একতরফা ভোট করতে পারবে না।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে মানসিকভাবে নির্যাতন করতে। এখন তাকে দল ও পরিবারের সাথে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি খালেদা জিয়াকে তার নিজস্ব চিকিৎসকদের চিকিৎসা নিতে দিচ্ছে না।

এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সন এর উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদীন ফারুক, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ক্রীড়া সম্পাদক আমিনুল হক উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...