Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

খালেদা জিয়ার মুক্তি দাবি করে লাভ নেই

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: সরকারের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি করে লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপি নেতারা নির্বাচনের জন্য খালেদা জিয়ার মুক্তির শর্ত দিচ্ছে। সরকারের কাছে শর্ত দিয়ে লাভ নেই। সরকার তাকে জেলে নেয়নি, সরকার খালেদা জিয়াকে দণ্ড দেয়নি। সরকার তাকে মুক্তি দিতে পারে না।

সোমবার (১১ জুন) রাজধানীর লেডিস ক্লাবে ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে’ দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কার কাছে শর্ত দিচ্ছেন? কে তাকে (খালেদা জিয়া) মুক্তি দেবে? কে তাকে দণ্ড দিল? আদালতে যান। আদালতের সিদ্ধান্তই হচ্ছে তার মুক্তির বিষয়ে শেষ কথা। এখানে সরকারের কোনো করণীয় নেই।

‘সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির দাবি মামার বাড়ির আবদার? এই আবদারটা না করলেই হয়। এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার।’

খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসার বিষয়ে বিকল্পধারার সভাপতি ডা. বদরুদোজ্জা চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, এই দাবিটা বিএনপি করুক। যদি জেল কোড অনুযায়ী তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন হয় তাহলে পাঠাবে।

তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল ইসলামের সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে মন্তব্য নেই। মন্তব্য হচ্ছে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামির সঙ্গে দেখা করা কী গণতন্ত্র? পলাতক আসামি কী কোনো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন হতে পারেন?

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...